1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ৮:৪৯|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১০, ২০২৫,
  • 199 Time View

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা আজ ১০ আগস্ট রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় জানানো হয়, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এবং সার্বিকভাবে অপরাধ দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। ময়মনসিংহ জেলায় ১৪ টি থানায় জুলাই ২০২৫ মাসে ৪০৯ টি, জুন ২০২৫ মাসে ৪৪৬ টি মামলা দায়ের হয়েছে । একই সাথে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে।

জেলা ও উপজেলা ভিত্তিক মাদকস্পটসমূহে নিয়মিত মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে সংঘটিত চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও অপহরণসহ চাঞ্চল্যকর বিষয়সমূহ নিয়ে সভায় আলোচনা ও পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী নিরলসভাবে যে কাজ করে যাচ্ছে, এতে কোন সন্দেহ নেই। তবে স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরো চেষ্টা বাড়াতে হবে। তিনি আরো বলেন, এই জেলার আইন শৃঙ্খলা ও নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে অবশ্যই আমাদের সকলের নিজ নিজ অবস্থান হতে সবাইকে সহযোগিতা করতে হবে।

এ ছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতারুল আলম, সিভিল সার্জন মোহাম্মদ ছাইফুল ইসলাম খান এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork