1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আশুলিয়া থানা কর্মী সম্মেলন অনুষ্ঠিত  - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৩:৫৮|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আশুলিয়া থানা কর্মী সম্মেলন অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : সোমবার, আগস্ট ১৮, ২০২৫,
  • 205 Time View
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আশুলিয়া থানা কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সাভার উপজেলা প্রতিনিধি মোঃ মাজেদুল ইসলাম

ঢাকা জেলার আশুলিয়া উত্তর গাজীরচট পি এন্ড ফ্যাশন হল রুমে ১৬ই আগস্ট/২০২৫, শনিবার, সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আশুলিয়া থানা কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মোঃ আব্দুর রহিম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা জেলা আহ্বায়ক আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ও ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন, ঢাকা জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রুহুল আমিন।

আশুলিয়া থানা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ মাইন উদ্দিন মানিকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন সম্পাদক মোঃ জাকির হোসেন খান, সাভার থানা বিএনপির সভাপতি ও বনগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোঃ বাছেদ দেওয়ান।

আশুলিয়া থানা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ওয়াদীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি ও ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, ঢাকা জেলা মহিলা দলের সাবেক আহবায়ক সাবিনা ইয়াসমিন ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ঢাকা জেলা সভাপতি ও ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের শাসনামলে মামলা, হামলা, গুম, খুন সহ নানা অত্যাচারের শিকার হয়ে আমাদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যে অন্যায় অত্যাচার ও নিপীড়নের মধ্যে দিয়ে আমাদের দলকে ভালবেসে রক্ষা করেছেন আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের সবাইকে ধন্যবাদ এবং জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আশুলিয়া থানা কর্মী সম্মেলনের মাধ্যমে সকলকে একত্রিত হয়ে আমাদের দেশ নায়ক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে একত্রিত করে সুসংগঠিত হয়ে আগামী নির্বাচনে আমাদের প্রাণের সংগঠন বিএনপির প্রতীক ধানের শীষ কে জয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।

অনুষ্ঠান শেষে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার শারীরিক সুস্থতা, তার পরিবার এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া শেষে দুপুরের খাবার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork