1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বাঁশখালী উপজেলায় প্রতিষ্ঠিত সুন্নি নূরানী মাদ্রাসা সমূহের পরিদর্শন করেন সুন্নি নূরানী বোর্ডের চেয়ারম্যান জোবাইর রজবী - cumillarswadinsangbad
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ৮:১৭|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

বাঁশখালী উপজেলায় প্রতিষ্ঠিত সুন্নি নূরানী মাদ্রাসা সমূহের পরিদর্শন করেন সুন্নি নূরানী বোর্ডের চেয়ারম্যান জোবাইর রজবী

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 829 Time View
বাঁশখালী উপজেলায় প্রতিষ্ঠিত সুন্নি নূরানী মাদ্রাসা সমূহের পরিদর্শন করেন সুন্নি নূরানী বোর্ডের চেয়ারম্যান জোবাইর রজবী

মোহাম্মদ আমিনুল ইসলাম স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:

২৫ অক্টোবর ২০২৫ শনিবার সকাল ৮:৩০ মিনিট হতে বাঁশখালী উপজেলায় প্রতিষ্ঠিত সুন্নি নূরানী মাদ্রাসা সমূহের পরিদর্শন করেন, সুন্নি নূরানী বোর্ডের মান্যবর চেয়ারম্যান দেশ বরণ্য আলেমেদ্বীন আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজবী।

এ সময় উপস্থিত ছিলেন, সুন্নি নূরানী বোর্ডের বাঁশখালী উপজেলা কেন্দ্র পরিচালক এবং বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান পূর্ব বৈলগাঁও আহলে বাইতে রসূল (দ.) সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মুহাম্মদ তমিজ উদ্দিন ও মাওলানা মুহাম্মদ আসাদ জালালি। প্রধান অতিথি মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজবী প্রথমে চান্দপুর হযরত আলী ফকির (রহঃ) সুন্নি নূরানী মাদ্রাসা পরিদর্শন করেন এরপর ক্রমান্বয়ে পূর্ব বৈলগাঁও আহলে বাইতে রাসূল (দঃ) সুন্নিয়া মাদ্রাসা, পশ্চিম সাধনপুর সিরাতুল মুস্তাকিম সুন্নিয়া মাদ্রাসা। সাধনপুর হযরত মাওলা আলী (রাজি:) শহিদীয়া ইসলামীয়া মাদ্রাসা। সাধনপুর মোহাম্মদিয়া সুন্নিায়া মাদ্রাসা। জালিয়াঘাটা জামেয়া হাশেমীয়া সুন্নীয়া মাদ্রাসা। পশ্চিম জালিয়াঘাটা আল-আমানিয়া রহমানিয়া হাশেমীয়া কাদেরিয়া মাদ্‌রাসা। জালিয়াঘাটা শাহ্ মজিদিয়া রহঃ দাখিল মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা।

উত্তর জলদী সিদ্দিকে আকবর তাহেরীয়া উম্মীদ আলী শাহ সুন্নীয়া মাদ্রাসাসহ মোট নয়টি নূরানী মাদ্রাসা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রজবী বলেন, এই নূরানী মাদ্রাসার মাধ্যমে ছোট ছোট কোমলমতি শিশুরা বিশুদ্ধ কুরআন তিলোয়াত, ছহিহ শুদ্ধ ভাবে নামাজ আদায় ও কমপক্ষে ৬০টি পবিত্র হাসীস শরীফ মুখস্থ করার সুযোগ পাচ্ছে।

ইসলামের নিয়ম কানুন আরকান আহকাম সম্পর্কে ও দ্বীন ইসলাম সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আক্বীদা অনুযায়ী সঠিক ধারনাটা এই নূরানী মাদ্রাসা থেকে পাচ্ছে আলহামদুলিল্লাহ, এটার কারণে শিক্ষক, অভিভাবক সর্বোপরি আমাদের পরকালের নাজাতের উছিলা হচ্ছে আলহামদুলিল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork