1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
বাঁশখালীতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:০৭|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

বাঁশখালীতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 265 Time View
বাঁশখালীতে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি 

ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) বাঁশখালী উপজেলা ও পৌরসভা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (৬ সেপ্টেম্বর) সম্পন্ন হয়েছে। সকাল ১০টায় শীলকূপ টাইম বাজারস্থ জাফর কনভেনশন হলে এ সম্মেলনের উদ্বোধন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা বদরুল হক। প্রধান বক্তা ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আইবিডব্লিউএফ এর জেলা উপদেষ্টা ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, বাঁশখালী উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা ইসমাইল, উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, আইবিডব্লিউএফ জেলা নেতা নুরুল আমিন সিকদার, উপদেষ্টা জি এম সাইফুল ইসলাম, মাওলানা শহিদুল্লাহ, অধ্যক্ষ আজিজুর রহমান।

সম্মেলনের সভাপতিত্ব করেন আইবিডব্লিউএফ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি এস. এম. আলী নেওয়াজ চৌধুরী ইরান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম শোয়াইবুর রহমান।

বক্তারা বলেন, ব্যবসায়ীদের উচিত হালাল উপার্জনকে সর্বাগ্রে রাখা, মাপ-জোখে প্রতারণা থেকে বিরত থাকা এবং পরস্পরের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার মানসিকতা বজায় রাখা। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহযোগিতা করা, তরুণ প্রজন্মকে ব্যবসায় উদ্যোগী হতে উৎসাহিত করা-এগুলোও ইসলামী দায়িত্বের অংশ।

বক্তারা আরো বলেন, শিল্পপতি ও ব্যবসায়ীরা আল্লাহর দেওয়া রিজিক বণ্টনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম এবং দেশের অর্থনীতির চালিকাশক্তি। ইসলামী শিক্ষার আলোকে ন্যায়, সততা ও আমানতের ভিত্তিতে ব্যবসা পরিচালনা করলে শুধু ব্যক্তিগত নয়, সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হয়।

অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সকল শিল্পপতি ও ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork