
–
তোর বিকল্প নেই’রে কেউ নেই
বলছি আমি তবু্ও,
বিষ খেয়ে নেহ্ তোর কথা’তে
তাহ্ খাব না কভুও।
তুই চাইলে তো কিনতেই পারি
নীল পেড়ে লাল শাড়ি,
তোর কারণে দিতেই পারি
ভূমধ্যসাগর পাড়ি।
বলিস যদি একলা আকাশ
হতে সহ- যাত্রী,
খুব করে চাই সত্যি’রে চাই
শেষনা হোক এ রাত্রি।
বলিস যদি আসতে মোরে
মায়ের আঁচল ছেড়ে,
মনে রাখিস “বেল”তলাতে
এক বারি যায় নেড়ে।
তোর কারণে হতেই পারি
রাত্রি জাগার কবি,
রংতুলিতে আঁকতেই পারি
ইচ্ছে যা তোর ছবি।
ভুলতে বললে তোর কথা’তে
তাই কি ভুলা হবে?
তোর চেয়ে কে হয়’রে আপন
এই ছেলেটার ভবে?
তোর চলার পথ সাঁজাই যে রোজ
রঙিন রঙিন ফুলে,
এই আমি’টা হরহামেশাই
গন্তব্য ঘর ভুলে।