
মোঃ জহিরুল ইসলাম বাবলু, ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেট জেলা ফেঞ্চুগঞ্জ উপজেলার গণধিকার পরিষদের উপজেলা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলা গণধিকার পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের যৌথ হামলায় ও যৌথ বাহিনী কর্তৃক ভিপি নুর সহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো প্রদক্ষিণ করেন।
এ সময় ফেঞ্চুগঞ্জ উপজেলার যুব অধিকার পরিষদের সভাপতি নাহাদুল করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সুমন ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে সভাপতি নাহাদুল করিম চৌধুরী ও সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম সুমন বলেন তাদের একটাই দাবি এ হামলার সঠিক বিচার না পাওয়া পর্যন্ত নেতাকর্মীরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থেকে আন্দোলন করার জন্য আহব্বান জানান।