1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
পার্বত্য আঞ্চলিক পরিষদের বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন : সাইফুল হক - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১০:১৭|
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পার্বত্য আঞ্চলিক পরিষদের বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন : সাইফুল হক

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ৯, ২০২৫,
  • 830 Time View
পার্বত্য আঞ্চলিক পরিষদের বড়ুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, ধর্মীয় বিশ্বাসের কারণে নাগরিকদের মধ্যে অধিকারের কোনো বৈষম্য করা যাবে না। গণ-অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সব বৈষম্যের বিলোপ ঘটাতে হবে।

গণমাধ্যম কোনো কালেই স্বাধীন ছিল না : আমিন আল রশীদ

বুধবার (৯ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বড়ুয়া সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্মল বডুয়া মিলনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সংগঠনের প্রধান উপদেষ্টা ভদন্ত অদিতানন্দ মহাথোরো, কেন্দ্রীয় সংগঠক ত্রিদিব বড়ুয়া টিপু, প্রকাশ কুসুম বড়ুয়া, ধীমান বড়ুয়া, জিনপদ বড়ুয়া,শ্যামল চৌধুরী, জুয়েল বড়ুয়া, শম্ভু বড়ুয়া, অপু বড়ুয়া, দেবাশীষ বড়ুয়া, জনি বডুয়া প্রমুখ।

এ সময় সাইফুল হক বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের প্রধান বার্তা হচ্ছে রাষ্ট্র ও সমাজে সব ধরনের বৈষম্যের বিলোপ ঘটাতে হবে। কারণ বৈষম্যমূলক রাষ্ট্র গণতান্ত্রিক ও মানবিক নয়। যে সমাজ নিদারুণ বৈষম্যমূলক সে সমাজের মানুষও নিরাপদ নয়।

গণতান্ত্রিক রাষ্ট্র মানেই অসাম্প্রদায়িক রাষ্ট্র। তাই আমরা এমন একটি ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চাই যেখানে রাষ্ট্র তার নাগরিকদের ধর্ম ও সাংস্কৃতিক বিশ্বাসের জন্য তাদের অধিকারের ক্ষেত্রে কোনো পার্থক্য করবে না ‘বড়ুয়া সম্পদায়ের ৮ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। তিনি বলেন, “জাতীয় সংসদে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। পার্বত্য চুক্তিটি সংশোধনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদসহ তিন পার্বত্য জেলা পরিষদে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে।

জনশুমারি ও গৃহগণনা শুমারিতে বৌদ্ধ ‘বড়ুয়া’ জনগোষ্ঠীর পরিচিতি সংযুক্ত করতে হবে। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি হিসেবে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা থেকে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। সর্বোপরি বৈষম্য বিলোপ কমিশন গঠন করতে হবে।”সভার শুরুতেই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork