1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী পালিত - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১২:২৭|
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২, ২০২৫,
  • 286 Time View
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৪ তম জন্মবার্ষিকী পালিত

 পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায় এর ১৬৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ২ আগস্ট শনিবার সকালে উপজেলার রাড়ুলীতে তাঁর নিজ বাসভবনে জেলা প্রশাসনের আয়োজনে স্যার পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবন ও কর্মের ওপর স্মৃতি প্রদর্শনী কেন্দ্র ও ভিডিও ডকুমেন্টারি সেন্টার উদ্বোধন, বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এক স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খুলনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আকতার হোসেন, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ সমরেশ রায়, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আরিফুল ইসলাম, ওসি মোঃ রিয়াদ মাহমুদ।

 

স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে সঞ্চালনা করেন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য কর্মকর্তা হাসিবুর রহমান, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাস, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, বিএনপি নেতা আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, এ্যাড. এসকেন্দার এপিপি সাইবার ট্রাইব্যুনাল, সেলিম রেজা লাকি,প্রেসক্লাব পাইকগাছা এর সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাধারণ সম্পাদক এম জালাল উদ্দিন, জামায়াত নেতা আব্দুল মমিন সানা, আব্দুল্লাহ আল মামুন, এসকে মহিবুল্লাহ এবং রাড়ুলী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হাসেম প্রমুখ।

 

অনুষ্ঠানে বক্তারা, আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের বৈজ্ঞানিক অবদান, দেশপ্রেম ও জীবনদর্শন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা নতুন প্রজন্মের মাঝে তাঁর আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক,সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork