
জহির মারুফ, দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে মনোনয়ন প্রত্যাশী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন মতবিনিময় করেছেন স্থানীয় সাংবাদিকদের সাথে। মঙ্গলবার দুপুরে দেবিদ্বার সদরের একটি রেস্তোরাঁয় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক এডভোকেট রেহানা পারভীন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, দৈনিক সমকাল প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, দৈনিক আমার দেশ প্রতিনিধি আবু বকর লাইজু, বিজয় টিভির এনামুল হক, সাপ্তাহিক দেবিদ্বারের ভারপ্রাপ্ত সম্পাদক এটিএম সাইফুল ইসলাম মাসুম, দৈনিক কালের কন্ঠের কুমিল্লা উত্তর প্রতিনিধি শাহীন আলম, দৈনিক কালবেলার জহিরুল ইসলাম মারুফ, আনন্দ টিভি মাহফুজুর রহমান, এনটিভির অনলাইন প্রতিনিধি ইসহাক হাসান, উপজেলা বিএনপি নেতা ইউসুফ মেম্বার, উপজেলা যুবদলের সহ সভাপতি সোহেল নেয়ামত সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ, পৌর যুবদল নেতা মোঃ শফিউল্লাহ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।