1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দুমকি উপজেলার, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৩:২৮|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

দুমকি উপজেলার, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 267 Time View
দুমকি উপজেলার, আংগারিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত 

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ 

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২০২৫ সালের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রবিবার বিকাল সাড়ে ৩ টায় আংগারিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি মোঃ সোবাহান সিকদারের সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে মতিউর রহমান দিপু বলেন, এই সদস্য সংগ্রহ অভিযান শুধু সদস্য বাড়ানোর জন্যই নয়, বরং গণতন্ত্র পূনঃ প্রতিষ্ঠার। উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ মোঃ বশির উদ্দিনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন -শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম মৃধা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল মিয়া, মাইনুল হাসান

সোহেল ,উপজেলা মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসা.হেলেনা খানম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরিফ, দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন চৌকিদার, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক খলিল আকন। আংগারিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন ( ওয়াসিম) , ছাত্রদল নেতা মোঃ খালিদ হাসান (রাফি) প্রমূখ । এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।এই কর্মসূচির মধ্য দিয়ে আংগারিয়া ইউনিয়ন বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork