1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দুমকি উপজেলায়, বিএনপির একাংশের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন - cumillarswadinsangbad
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:১০|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

দুমকি উপজেলায়, বিএনপির একাংশের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫,
  • 228 Time View
দুমকি উপজেলায়, বিএনপির একাংশের সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২০২৫ সালের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির অফিসে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন হাওলাদার, প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, বিএনপিকে শক্তিশালী করতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংহত করতে হবে। নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্যদের নবায়নের মাধ্যমে আমরা সেই লক্ষ্য পূরণে কাজ করছি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু। তিনি বলেন, এই সদস্য সংগ্রহ অভিযান শুধু সদস্য বাড়ানোর জন্যই নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যও।

আরও উপস্থিত ছিলেন – দুমকি উপজেলা বিএনপির সদস্য মোঃ ফোরকান হাওলাদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহসান ফারুক, যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লাল মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ শাখাওয়াত, যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল হাওলাদার, শ্রীরামপুর ইউনিয়ন যুবদলের সায়েম খা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ দুলাল সিকদার, ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাগর হাওলাদার, ছাত্র দল নেতা মোঃ খালিদ হাসান (রাফি), মোঃ মাসুৃম জোমাদ্দার।

শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ রফিকুল ইসলাম মৃধা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠান পরিচালনায় করেন পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ- সাধারণ সম্পাদক মোঃ ইখতিয়ার আহম্মেদ নকিব মিয়া। এসময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির মধ্য দিয়ে শ্রীরামপুর ইউনিয়ন বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork