1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দুমকি উপজেলায়, আলগিতে পায়রা নদীর ভাংগন কবলিত এলাকার মানুষের পাশে এবি পার্টি - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৭:৩১|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

দুমকি উপজেলায়, আলগিতে পায়রা নদীর ভাংগন কবলিত এলাকার মানুষের পাশে এবি পার্টি

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 431 Time View
দুমকি উপজেলায়, আলগিতে পায়রা নদীর ভাংগন কবলিত এলাকার মানুষের পাশে এবি পার্টি

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পায়রা নদীর ভাংগন কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।

পায়রা নদীর ভাংগন কবলিত পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী এলাকায় উপস্থিত হন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারসহ এবিপার্টির পটুয়াখালী জেলার নেতৃবৃন্দ।

খবর পেয়ে এলাকার বিভিন্ন বয়সের নারী পুরুষ একত্রিত হয়ে তাদের দুখ দুর্দশার কথা তুলে ধরেন।প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার উপস্থিত এলাকার মানুষের কথা শুনে এবং স্বচক্ষে ভাংগন এলাকা দেখে বলেন, পায়রার ভাংগনে আজ আলগী গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হতে চলছে। ভাংগনের কারনে অনেক পরিবারই দেশের বিভিন্ন এলাকায় চলে যেতে হয়েছে। আমি কথা দিলাম পায়রার ভাংগন রোধ করে আলগী গ্রাম কে বাঁচাতে আপনাদের পাশে থেকে যা যা করণীয় তাই করবো।

তিনি সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে দেখা করে এ দুর্ভোগের কথা তুলে ধরার আশ্বাস দেন। এসময় এবিপার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য আবু হানিফ জয়, মেহেদী হাসান কাওছার সহ এলাকার শতাধীক নারী পুরুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork