1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দুমকি উপজেলায়, আমন রোপনে কৃষকদের ব্যস্ততা - cumillarswadinsangbad
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| সকাল ৭:৫৯|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

দুমকি উপজেলায়, আমন রোপনে কৃষকদের ব্যস্ততা

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 312 Time View
দুমকি উপজেলায়, আমন রোপনে কৃষকদের ব্যস্ততা

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

সারি সারি ধরে ধানের চারা রোপণে ব্যস্ত এক কৃষক। হেমন্তকালীন ফসল আমন রোপণে ব্যস্ত পটুয়াখালী জেলার দুমকি উপজেলা সহ দক্ষিণাঞ্চলের কৃষকরা। সপ্তাহ ধরে এ অঞ্চলে চলছে চারা রোপণের ব্যস্ততা। কৃষকদের আশা আগামী দুই সপ্তাহের মধ্যে শেষ হবে রোপন কাজ। এবার বৃষ্টির কারণে সেচ ও শ্রম খরচ তুলনামূলক কম পড়বে বলে মনে করেন করেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে দুমকিতে ছয় হাজার ৬৪১ হেক্টর জমিতে আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার ৫০০ হেক্টরে রোপণ শেষ হয়েছে।

রোপণের জন্য বীজতলা থেকে ধানের চারা তুলেছেন কয়েক জন। কৃষকরা জানায়, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত জমি চাষ, আগাছা পরিষ্কার ও দলবদ্ধভাবে চারা রোপণে কাজ করছেন তারা। দেশিজাত ছাড়াও ব্রি ধান-৪৯, ৭৫, ৮০ এবং বিনা ধান-৭, ১৭, ২৬ চাষ হচ্ছে। তবে তাদের অভিযোগ শ্রমিক সংকটে অনেকেই নিজেই চারা রোপণ করতে বাধ্য হচ্ছেন।

রাজাখালী গ্রামের মো,কালু জানান, নিজের চারায় অর্ধেক জমিতে রোপন করা হয়েছে, বাকিটা কিনে করতে হবে।

লেবুখালীর আঠারোগাছিয়ার কৃষক আবুল হোসেন বলেন, এক বিঘা জমি রোপণে মজুরি ধরা হচ্ছে দুই হাজার ৬০০ টাকা। দিনে ১ থেকে ২ বিঘা, কখনও ৩ বিঘা পর্যন্ত রোপণ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, সব উপযোগী জমি আমনের আওতায় আনতে পরামর্শ, প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে সহায়তা দেওয়া হচ্ছে। লাইন পদ্ধতিতে রোপণে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।

উৎপাদন ভালো হলে কৃষকের আয় বাড়বে, দেশের খাদ্য নিরাপত্তা জোরদার হবে বলে আশা করেন তিনি।।# জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork