1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
দুমকির পাংগাসিয়ার, পায়রা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন - cumillarswadinsangbad
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৩:৫০|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

দুমকির পাংগাসিয়ার, পায়রা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, আগস্ট ১৭, ২০২৫,
  • 257 Time View
দুমকির পাংগাসিয়ার, পায়রা নদীর ভাঙ্গন রোধে এলাকাবাসীর মানববন্ধন

 জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, পায়রা নদীর ভাংগন কবলিত আলগী গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গ্রামবাসীরা।

শনিবার সকালে উপজেলার ভাংগন কবলিত পাঙ্গাশিয়া ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী আলগি গ্রামের শতাধিক নারী-পুরুষ, শিশু কিশোর মানববন্ধনে অংশ নেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে বর্তমান ইউপি সদস্য মো: সরোয়ার, সাবেক ইউপি সদস্য মো: সুলতানা তালুকদার, জাকির বিশ্বাস, মো: মামুন হাওলাদার, কামাল হোসেন, সাইফুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, নিতাই চন্দ্র, অমল দাস প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা বলেন, পায়রা নদীর ভাংগনে আলগি গ্রামের দুই তৃতীয়াংশ নদীগর্ভে চলে গেছে। বাড়িঘর, ফসলী জমি হারিয়ে তারা এখন নিঃস্ব। ভাঙ্গনের মুখে গৃহহীন, হতদরিদ্র ছিন্নমূল অবস্থায় বসবাস করছেন। ওপারের চরের জমিও সেনানিবাসে অধিগ্রহণ করে নিয়ে গেছে। এঅবস্থায় ফের ভাংগণ দেখা দেয়ায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারাতে বসেছে। তাই ভাংগন রোধে পানি উন্নয়ন বোর্ড সহ উর্ধতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork