1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির বিক্ষোভ - cumillarswadinsangbad
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ২:৪৫|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১৮, ২০২৫,
  • 740 Time View

মোঃ আবুল খায়ের,
কুমিল্লা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রমূলক মিথ্যাচার, কুরুচিপূর্ণ ও কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪ টার দিকে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাট থেকে কয়েক হাজার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী নিয়ে উক্ত র‍্যালীটি উপজেলা পরিষদ হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রদক্ষিণ করে চান্দিনা বাজার হয়ে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এসে শেষ হয়।

এসময় বক্তব্যে চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন বলেন, বিএনপি আগামী জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুুত রয়েছে। আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বিএনপির বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থাকব। তারেক রহমান গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলায় তার বিরুদ্ধে স্বৈরাচার শেখ হাসিনার আমলে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে তিনি জনগণের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য আবারও নির্বাচন নিয়ে কথা বলায়,জামাত-শিবির চক্র অপপ্রচার ও প্রপাগান্ডা চালাচ্ছে।

বিক্ষোভে উপস্থিত ছিলেন,পৌর বিএনপির সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, চান্দিনা উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক কাজী আরশাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি, সাবেক পৌর মেয়র ও বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলমগীর খান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মফিজুল ইসলাম,
উপজেলা তাতীদলের আহবায়ক মোস্তফা কামাল খান, মৎস্য জীবিদলের আহ্বায়ক ফজলুল ছাত্তার, পৌর যুবদল নেতা ফরহাদ করিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ খাঁন, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাহবুব আলম দোলন। কুমিল্লা উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক কেএম জামাল, সুহিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ইসমাইল হোসেন, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উজ্জল হোসেন রানা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.ইয়াছিন সরকার, কেরনখাল ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রুহুল কুদ্দুছ মাহিন, ৫ নং কেরণখাল ইউনিয়নের জাতীয়তাবাদী মৎস্যজীবিদলের আহ্বায়ক আর্মি মোঃ রফিকুল ইসলাম মুন্সীসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় বক্তারা বলেন, দেশব্যাপী আইন-শৃঙ্খলার অবনতি, ৭১ ও ২৪-এর পরাজিত শক্তির দেশবিরোধী অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork