
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
লিবারেল ডেমোক্রেটিকস পার্টি থেকে পদত্যাগ করা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান ড. রেদোয়ান আহমেদ ইতিমধ্যে কেন্দ্রীয় ঘোষিতভাবে কুমিল্লা ২৫৫ চান্দিনা ৭ আসন হইতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। মাধাইয়া মুক্তিযোদ্ধা কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনায় অসংখ্য নেতাকর্মী প্রিয় নেতাকে ফুল দিয়ে বরণ করে নেন।
মাধাইয়া মুক্তিযোদ্ধা কলেজ মাঠে আলোচনায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষ কে জয়লাভ করার লক্ষ্যে কাজ করে যাবেন, প্রত্যেকটি গ্রামপাড়া মহল্লাতে আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে যাবেন, ধানের শীষ মার্কা কে জয় করার লক্ষ্যে মাধাইয়া মুক্তিযোদ্ধা কলেজ মাঠে অসংখ্য ফুল দিয়ে বরণ করে নেন সকলের প্রিয় নেতা ডক্টর রেদোয়ান আহমেদকে চান্দিনা উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- আপনাদের কর্মী হয়ে আগামী দিন কাজ করতে চাই, আপনারা এগিয়ে আসুন ধানের শীষ মার্কাকে জয় করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করুন।
এ সময় তিনি আরো বলেন আগামীতে যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমার পরে আমার ছেলে, আমার নাতি আমরা সকলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী হয়ে আমার পরিবার কাজ করে যাবো। কুমিল্লা জেলার সকল এলডিপির নেতাকর্মী পদত্যাগ করে বিএনপির সদস্য পদ গ্রহণ করে কাজ করার নির্দেশ দেন।
সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , সুলতান মইন আহমেদ রবিন , প্রফেসর আবুল কাশেম, প্রফেসর আবু তাহের, সাবেক চেয়ারম্যান শামসুল হক মাস্টার, কুটুম্বপুরের কৃতি সন্তান মো: জসীমউদ্দীন বিপ্লব প্রমোখ।