1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
"ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুমকীর মুঈনুল - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৪৫|
শিরোনামঃ
কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক

“ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুমকীর মুঈনুল

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 757 Time View

“ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুমকীর মুঈনুল

জাকির হোসেন হাওলাদার, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি :

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী মোঃ মুঈনুল ইসলাম।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনের অন্যতম আলোচিত ও ঐতিহ্যবাহী নির্বাচন। প্রতি বছরই এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেই নির্বাচনে এবার স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দুমকী উপজেলার তরুণ প্রজন্মের প্রতিনিধি মোঃ মুঈনুল ইসলাম।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই তিনি সামাজিক ও সাংগঠনিক কাজে সক্রিয় ছিলেন। শিক্ষা জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সবসময়।

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার মূল কারণ জানাতে গিয়ে মুঈনুল ইসলাম বলেন—

“ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে উদ্যোগ নেব। স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প, নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও কাজ করব।”

তার প্রার্থিতা এলাকায় আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করেন, দুমকীর মুরাদিয়া ইউনিয়নের এই মেধাবী তরুণ নির্বাচিত হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিবেশ খাতে বাস্তবসম্মত ও কার্যকর পরিবর্তন আনতে সক্ষম হবেন।

বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও মুঈনুল ইসলামের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব ক্যাম্পাসের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আসন্ন ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে জয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করার স্বপ্ন দেখছেন মুঈনুল ইসলাম। এখন শিক্ষার্থীরা তাকিয়ে আছেন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাকে বেছে নেন সেই অপেক্ষায়।।# জাকির হোসেন হাওলাদার, দুমকি, পটুয়াখালী।

Please Share This Post in Your Social Media

One thought on "“ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুমকীর মুঈনুল"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork