1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫ - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ৮:১৭|
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫,
  • 1051 Time View
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫ ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য নিবন্ধন চলছে vaxepi.gov.bd

মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগস্ট ১৪: টাইফয়েড জ্বর প্রতিরোধে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে সারা দেশে একযোগে শুরু হতে যাচ্ছে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন (TCV) ২০২৫”। এ কর্মসূচির আওতায় ৯ মাস বয়স থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীকে একটি করে ডোজ TCV টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই জাতীয় টিকাদান ক্যাম্পেইন চার সপ্তাহব্যাপী চলবে। মোট ১৮ কর্মদিবসের মধ্যে প্রথম ১০ কর্মদিবসে শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে। পরবর্তী ৮ কর্মদিবসে স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রগুলোতে ক্যাম্পেইন অব্যাহত থাকবে।

ইতোমধ্যেই শিশুদের ১৭-সংখ্যার ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে।

এজন্য অভিভাবকদের অনুরোধ করা হয়েছে, সময়মতো সন্তানদের নিবন্ধন সম্পন্ন করে টিকাদানে সহযোগিতা করতে।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আরিফুর রহমান জানান—

“টাইফয়েড প্রতিরোধে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, উপজেলার প্রতিটি উপযুক্ত বয়সী শিশু যেন এই টিকার আওতায় আসে। এজন্য বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ সবার সহযোগিতা দরকার।”

উপজেলায় এ ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের মাধ্যমে প্রধান শিক্ষকদের কাছে চিঠি পাঠিয়েছে। এতে বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের নিবন্ধন ও টিকাদানে উৎসাহিত করতে অনুরোধ জানানো হয়েছে।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সুবল চন্দ্র দেবনাথ, মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) এবং মোহাম্মদ মহিউদ্দিন, টেকনোলজিস্ট (ইপিআই) জানান, হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে এবং তারা মাঠ পর্যায়ে ক্যাম্পেইনের প্রস্তুতি সম্পন্ন করতে কাজ করে যাচ্ছেন।

প্রসঙ্গত, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত মারাত্মক জ্বর, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। প্রতি বছর দেশে বহু মানুষ এ রোগে আক্রান্ত হয়। সঠিক সময়ে টিকাদান করলে শিশুদের এ রোগ থেকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেওয়া সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork