1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে, পটুয়াখালী ভার্সিটি'র জিয়া পরিষদ নেতৃবৃন্দের ও মত বিনিময় - cumillarswadinsangbad
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:৩৬|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে, পটুয়াখালী ভার্সিটি’র জিয়া পরিষদ নেতৃবৃন্দের ও মত বিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫,
  • 248 Time View
জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে, পটুয়াখালী ভার্সিটি’র জিয়া পরিষদ নেতৃবৃন্দের ও মত বিনিময়

 

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

২০ আগস্ট রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কনফারেন্স কক্ষে জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর জিয়া পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মত বিনিময় সভায় প্রফেসর ড. আবদুল লতিফ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াপরিষদ কেন্দ্রীয় কমিটি ও ভাইস চ্যান্সেলর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,আব্দুল্লাহ হিল মাসুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি জিয়াপরিষদ, কৃষিবিদ মোনোয়ারুল ইসলাম এনাম যুগ্ম মহাসচিব কেন্দ্রীয় কমিটি, জিয়াপরিষদ, মোঃ খলিলুর রহমান ডেপুটি রেজিস্ট্রার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সহ-সভাপতি জিয়া পরিষদ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, মোঃ নজরুল ইসলাম ডেপুটি রেজিস্ট্রার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও সহ-সভাপতি জিয়াপরিষদ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা উপস্থিত ছিলেন। পটুয়াখালী ভার্সিটি’ র জিয়া পরিষদ এর পক্ষে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ পবিপ্রবি ‘র সভাপতি মোঃ আবুবক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ড. হাচিব মোহাম্মদ তুষার, নির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুর রহমান নোমান। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও পবিপ্রবি’ র শাখার সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. এ বি এম সাইফুল ইসলাম।

উক্ত মত বিনিময় সভায় পবিপ্রবি’ র জিয়া পরিষদের নেতৃবৃন্দ তাদের সার্বিক কর্মকান্ড কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অবহিত করেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান পবিপ্রবি’র জিয়া পরিষদের কর্মকাণ্ডের প্রশংসা করেন। ভবিষ্যতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত ৩১ দফা কর্মসূচির বিষয় জনসম্পৃক্ততা তৈরীর লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার আলোকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ৩১ দফা সংক্রান্ত একটি মতবিনিময় সভার আয়োজন করার নির্দেশনা প্রদান করেন। একই সাথে পবিপ্রবি যাতে ফ্যাসিবাদীদের পুনরুত্থান না ঘটতে পারে এবং ফ্যাসিবাদের দোসরদের শাস্তি নিশ্চিত করা যায় সে বিষয়ে পবিপ্রবি জিয়া পরিষদ নেতৃবৃন্দকে সক্রিয় ভূমিকা পালন করার অনুরোধ করেন।

মতবিনিময় সভা শেষে পবিপ্রবি ‘র জিয়া পরিষদের নেতৃবৃন্দ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য কে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে ফুলের শুভেচ্ছা জানান।

Please Share This Post in Your Social Media

One thought on "জিয়া পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে, পটুয়াখালী ভার্সিটি’র জিয়া পরিষদ নেতৃবৃন্দের ও মত বিনিময়"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork