1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
জাতি শহীদ জিয়াউর রহমানে'র অবদান চীরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে-আনিসুর রহমান আনিস - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১২:২৬|
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জাতি শহীদ জিয়াউর রহমানে’র অবদান চীরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে- – -আনিসুর রহমান আনিস

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ২৩, ২০২৫,
  • 282 Time View
জাতি শহীদ জিয়াউর রহমানে’র অবদান চীরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে —- – – -আনিসুর রহমান আনিস

জাকির হোসেন হাওলাদার, দুমকী পটুয়াখালী প্রতিনিধি :

শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস বলেছেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানই ছিলেন স্বাধীনতা যুদ্ধের অন্যতম মহানায়ক। তিনি শুধু জীবন বাজী রেখে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের ঘোষনাই দেননি, বরং সম্মুখ সমরে বীরত্বের সাথে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশকে দখলমুক্ত করেছেন।জাতি শহীদ জিয়াউর রহমানের অবদান চীরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তিনি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরী  তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জণগনের মাঝে পৌঁছে দেবার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। ২২ আগষ্ট শুক্রবার রাত ৮ টায় রাজধানীর যাএাবাড়ী,মীরহাজারীবাগ ও দয়া গঞ্জে তারেক রহমানের ৩১দফা সম্বলিত লিফলেট জণগনের মধ্যে বিতরণ উপলক্ষে আয়োজিত ৩ টি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রকাশিত এ লিফলেট বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো: জহিরুল ইসলাম, সহ-সভাপতি মো:মাহফুজুর রহমান সবুজ, ঢাকা মহানগরীর নেতা মাসুদ রানা (নান্নু), ইঞ্জিনিয়ার মো:মাহবুব হোসেন, বিএনপি নেতা মো:রুহুল আমীন,আব্দুল মালেক, বাউফল যুবদল নেতা মৃধা মোহাম্মদ তারেক রহমান,জহিরুল ইসলাম, পটুয়াখালী জেলা ছাএদলের যুগ্ম আহবায়ক মো: শিহাব উদ্দিন সৌরভ,সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাএদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন,নওমালা আব্দুর রশীদ খান ডিগ্রী কলেজ শাখা ছাএদলের সিনিয়র সহ- সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

পরে আনিসুর রহমানের নেতৃত্বে একটি বিশাল মিছিল দয়াগঞ্জ, যাএাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

One thought on "জাতি শহীদ জিয়াউর রহমানে’র অবদান চীরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে- – -আনিসুর রহমান আনিস"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork