1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
জনগন নির্বাচন ঠেকানোর দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করবে : ডাঃ এ জেড এম জাহিদ  - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৯:১৯|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

জনগন নির্বাচন ঠেকানোর দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করবে : ডাঃ এ জেড এম জাহিদ 

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫,
  • 255 Time View
জনগন নির্বাচন ঠেকানোর দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করবে:ডাঃ এ জেড এম জাহিদ

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি’র) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, গত ৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার পলাতে বাধ্য হয়েছিল। কিন্তু তারপরও এখনো কিছু কিছু দল কর্তৃত্ববাদীর ভয় দেখায়। নিজেদের নিরঙ্কুশ মনে করেন। কিন্তু মনে রাখবেন- নিরুঙ্কুশ একমাত্র আল্লাহ রাব্বুল আলআমিন। আর এই দেশের নিরঙ্কুশ ক্ষমতা জনগণের হাতে। কাজেই কোনও অবস্থাতেই জনগণের বিপক্ষে যাবার চেষ্টা করবেন না।

আজ ১ সেপ্টেম্বর সোমবার দুপুর ২টায় ময়মনসিংহ নগরীর টাউন প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এই আলোচনা সভায় আরও বলেন, ফেব্রুয়ারির মধ্যভাগের পূর্বেই নির্বাচনের যে ঘোষণা এসেছে সেই নির্বাচনকে প্রতিহত করার চেষ্টা, যত ষড়যন্ত্রই দেশ বিদেশ থেকে হোক না কেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সেই সব ষড়যন্ত্র প্রতিহত করবেই করবে।

উক্ত সভায় মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন, যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী রানা, একেএম মাহাবুবুল আলম, লিটন আকন্দ, শামীম আজাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আজকের সমাবেশে যুবদল, মৎস্য জীবীদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিল সহকারে যোগদান করেন। আলোচনা সভা শেষে কেন্দ্রীয়, জেলা, মহানগর উপজেলার নেতৃবৃন্দ এর নেতৃত্ব এক বিশাল বনাঢ্য মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

One thought on "জনগন নির্বাচন ঠেকানোর দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করবে : ডাঃ এ জেড এম জাহিদ "

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork