1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা প্রেস ক্লাবের কমিটি গঠন - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ২:১৪|
শিরোনামঃ
হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার

চান্দিনা প্রেস ক্লাবের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ১১, ২০২৫,
  • 742 Time View

অভিনন্দন চান্দিনা প্রেস ক্লাব

কুমিল্লা চান্দিনা প্রেসক্লাবের কমিটি গঠন সোমবার (৭ জুলাই) বিকেলে চান্দিনা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নির্বাচিত কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

প্রথম সভায় ১৫ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সভার প্রথম অধিবেশনে আহবায়ক কমিটির সভাপতি ওসমান গণির সভাপতিত্বে এবং সদস্য সচিব আকিবুল ইসলাম হারেছ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে চান্দিনার প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে আহবায়ক কমিটি।

চান্দিনা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি রণবীর ঘোষ কিংকর এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুমুর রহমান মাসুদ এর সঞ্চালনায় দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভার মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এতে আমাদের সময় ডট কম প্রতিনিধি কাজী আব্দুর রাজ্জাক রাশেদকে উপদেষ্টা মনোনীত করা হয়। এছাড়া কালের কন্ঠ প্রতিনিধি ও কুমিল্লার কাগজের বিশেষ প্রতিবেদক রণবীর ঘোষ কিংকর কে সভাপতি, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মামুনুর রশিদ সরকার, ঢাকা পোস্ট ৭১ এর প্রতিনিধি ওসমান গণি এবং দৈনিক মানবজমিন ও ডাক প্রতিদিন প্রতিনিধি রকিব উদ্দিন ভূইয়া তুহিন কে সহ-সভাপতি, দৈনিক সংবাদ ও দৈনিক আমাদের কুমিল্লা প্রতিনিধি মাসুমুর রহমান মাসুদ কে সাধারণ সম্পাদক, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো. জাকির হোসেন কে যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক যুগান্তর ও বাংলার আলোড়ন প্রতিনিধি মো. আবদুল বাতেন কে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের কুমিল্লা প্রতিনিধি মো. শরীফুল ইসলামকে অর্থ সম্পাদক, দৈনিক কালবেলা ও ভোরের কলাম প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছকে দপ্তর সম্পাদক, দৈনিক ডেসটিনি প্রতিনিধি তাহমিদুর রহমান দিদার, দৈনিক মুক্তখবর ও রূপসী বাংলা প্রতিনিধি সোহেল রানা, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মোহাম্মদ আলী সুমন, দৈনিক মহাসময় প্রতিনিধি একেএম মঈনুল হক ও দৈনিক সময়ের আলো প্রতিনিধি মো. আবু সাঈদ কে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চ্যানেল এস প্রতিনিধি আলিফ মাহমুদ কাউসার, স্বরূপবৃন্দাবন দাস সমীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork