1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ র‌্যালি ও গণসংযোগ - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৪:৩২|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

চান্দিনা পৌরসভা ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ র‌্যালি ও গণসংযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 239 Time View
চান্দিনা পৌরসভা ১নংওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আনন্দ র‌্যালি ও গণসংযোগ

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলা পৌরসদরে আনন্দ র‌্যালি ও গণসংযোগ করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চান্দিনা পৌর যুব দলের আহ্বায়ক হাজী নূরুল ইসলাম মুন্সীর নেতৃত্বে বৃহস্পতিবার ২৭/১১/২২৫ ইং বিকেলে পৌর ১নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আতিকুল আলম শাওনকে কেন্দ্র করে এই আনন্দর‍্যালি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা বিএনপি’র সভাপতি আতিকুল আলম শাওনকে সমর্থন জানাতে নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন।

র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি করে। স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে কর্মসূচীটি প্রাণবন্ত হয়ে ওঠে। নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের ঐক্য আরও সুদৃঢ় হয়েছে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা এক হয়ে কাজ করে যাবে বলেও তারা মন্তব্য করেন।

এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মঞ্জু মেম্বার, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বাদল, যুবদল নেতা ইমাম হোসেন মুন্সী ও মো. খোকন, ওয়ার্ড যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদল আহ্বায়ক মাহবুবুল আলম দোলন, ছাত্রদল সদস্য সচিব হানিফ মুন্সী, যুবদল নেতা মো. গিয়াস উদ্দিন, পৌর মৎস্যজীবী দল নেতা আবুল কালাম, আবু মুন্সী ও মো. শরীফুল ইসলাম মুন্সী, পৌর ছাত্রদল নেতা তন্ময় ইসলাম হিমেল ও কাজী জুয়েল অভি, যুবদল নেতা আবদুল কাদের ও তাজুল ইসলাম মুন্সী প্রমুখ।

নেতাকর্মীরা জানান, গণসংযোগের এই ধারাবাহিকতা নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া এলাকার সাধারণ মানুষের কাছে দলের কর্মসূচি, লক্ষ্য ও প্রতিশ্রুতিগুলো তুলে ধরতে বিভিন্ন ধরণের প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে। র‍্যালিটি মহিলাদলের নেত্রীরাও সক্রিয়ভাবে অংশ নেন। আনন্দ মিছিলটিতে হাজারো নেতা–কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork