1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের কলস মার্কার প্রচারণা - cumillarswadinsangbad
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:১১|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

চান্দিনা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের কলস মার্কার প্রচারণা

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬,
  • 191 Time View
চান্দিনা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের কলস মার্কার প্রচারণা

নিজস্ব প্রতিনিধি, (চান্দিনা) কুমিল্লা:

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন-এর পক্ষে কলস মার্কায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। নির্বাচনী মাঠে দিন দিন তার প্রচারণা আরও প্রাণবন্ত হয়ে উঠছে।

রবিবার বিকেলে চান্দিনা পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডে কলস মার্কার পক্ষে এক বিশাল প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রার্থী আতিকুল আলম শাওন পুরো ওয়ার্ড এলাকা ঘুরে ঘুরে বাড়ি বাড়ি এবং দোকানপাটে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি স্থানীয় জনগণের খোঁজখবর নেন এবং আসন্ন পৌরসভা নির্বাচনে কলস মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।

প্রচারণা কর্মসূচিতে চান্দিনা উপজেলা ও পৌরসভা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ কাদের সরকার, শাহজাহান সরকার, যুবদল আহ্বায়ক হাজী নুরুল ইসলাম মুন্সী, আলিম সরকার, যুবদল নেতা মোজাম্মেল হক, স্বপন সরকার, ফরহাদ করিম, ফয়েজ ভূইঁয়াসহ পৌর বিএনপির সাবেক নেতৃবৃন্দ এবং পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

কেরনখাল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের আংশিক বেলাশহর এলাকা থেকে বিএনপি নেতা বাদল মিয়াগিয়াস উদ্দিন-এর নেতৃত্বে একটি মিছিল ২ নম্বর ওয়ার্ডে এসে প্রচারণায় যোগ দেয়। পরে মিছিলটি স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কলস মার্কার পক্ষে ভোট প্রার্থনায় অংশগ্রহণ করে।

প্রচারণাকালে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে প্রার্থীর সঙ্গে কথা বলেন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন। এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, যা নির্বাচনী মাঠে কলস মার্কার পক্ষে ইতিবাচক সাড়া হিসেবে দেখা যাচ্ছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের গণসংযোগ ও জনসম্পৃক্ত প্রচারণা স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের অবস্থানকে আরও শক্তিশালী করছে এবং ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork