1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা এলডিপির নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিল - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:২০|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

চান্দিনা এলডিপির নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 218 Time View
চান্দিনা এলডিপির নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের আনন্দ মিছিল

মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ র‌্যালি করেছে উপজেলা ও পৌর এলডিপি।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার মাধাইয়া বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ এর মোড় থেকে ঘুরে বাস স্টেশন এলাকায় এসে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত বক্তৃতা শেষে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক, সাধাারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, কেন্দ্রীয় এলডিপি উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, পৌর এলডিপি সভাপতি সহকারি অধ্যাপক গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সরকার, উপজেলা গণতান্ত্রিক যুবদল সভাপতি সাইফুল ইসলাম বাবর, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, পৌর গণতান্ত্রিক যুবদল সভাপতি মনিরুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক জামশেদ আহমেদ জাকি, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি আব্দুস ছামাদ আড়ৎদার, সহ-সভাপতি মনু মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, পৌর গণতান্ত্রিক ছাত্রদল সভাপতি সাজ্জাত হোসেন, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল নেতা আনিছুর রহমান, আব্দুস সাত্তার, সফিউল্লাহ সহ এলডিপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork