1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনা উপজেলা মাধাইয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| দুপুর ১:৩৬|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

চান্দিনা উপজেলা মাধাইয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 317 Time View
চান্দিনা উপজেলা মাধাইয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি

মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলা মাধাইয়া বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণাঢ্য আনন্দ র‌্যালির আয়োজন করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে মাধাইয়া বাজারস্থ বিএনপির পার্টি অফিস প্রাঙ্গণ থেকে এ র‌্যালি শুরু হয়ে এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। এসময় তিনি বলেন, বিএনপি বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনের অগ্রণী শক্তি। এই দলই জনগণের প্রকৃত প্রতিনিধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিচ্ছে। প্রতিষ্ঠার দীর্ঘ ৪৭ বছর ধরে বিএনপি দেশ ও জনগণের অধিকার আদায়ে নিরলস সংগ্রাম করে আসছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজী এরশাদ ও সহ-সভাপতি মো. সেলিম। বক্তারা বলেন, আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উৎসবের দিন নয়; এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেওয়ার দিন।

র‌্যালিতে উপজেলা যুবদলের আহ্বায়ক মাওলানা আবুল খায়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহজাহান, পৌর যুবদলের আহ্বায়ক হাজী নূরুল ইসলাম মুন্সী, যুবদলের সদস্য সচিব মো. মোজাম্মেল হক, যুবদল নেতা ফরহাদ করিম, ৫নং কেরণখাল ইউনিয়নের জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক আর্মি মোঃ রফিকুল ইসলাম মুন্সীসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

র‌্যালি উপলক্ষে মাধাইয়া বাজার ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। হাজারো নেতাকর্মীর উপস্থিতি, দলীয় স্লোগান ও পতাকার শোভাযাত্রায় এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতারা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে চান্দিনায় আরো বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

২ thoughts on "চান্দিনা উপজেলা মাধাইয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork