
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন কলস প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন, গণসংযোগকালে তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে তাদের দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনা তুলে ধরেন এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগে কেরনখাল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন চৌধুরীর নেতৃত্বে অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা কলস প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে প্রচারণা চালান এবং প্রার্থীর উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরেন।
এদিকে গণসংযোগ চলাকালে স্থানীয় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
অনেক ভোটার স্বতঃস্ফূর্তভাবে প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন এবং সমর্থনের আশ্বাস দেন।
সবশেষে প্রার্থী আতিকুল আলম শাওন বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে কাজ করবেন।