1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনার পৌরসভায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ - cumillarswadinsangbad
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:৫১|
শিরোনামঃ
মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু ও আসামি গ্রেফতার লালমাইয়ে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহিদদের স্মরণে বুড়িচংয়ে আলোচনা সভা

চান্দিনার পৌরসভায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫,
  • 186 Time View

চান্দিনার পৌরসভায় বিএনপির ৩১দফা লিফলেট বিতরণ

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় পৌরসভার ৩নং ওয়ার্ডে কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি, আতিকুল আলম শাওনের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি নিয়ে ব্যাপক প্রচার–প্রচারণার অংশ হিসেবে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে হারং ৩ নং ওয়ার্ডের বড়ইয়া এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা হয়। সেখান থেকে গায়ের বাড়ি হয়ে সরকার বাড়িতে গিয়ে লিফলেট বিতরণ শেষে কর্মসূচির সমাপ্তি ঘটে।

লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন চান্দিনা পৌর যুবদল নেতা ফরহাদ করিম।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা বাশার, যুবদল নেতা কাজী মনির, চান্দিনা পৌর ছাত্রদল আহ্বায়ক সদস্য নূর মোহাম্মদ শ্রাবণসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণের সময় নেতাকর্মীরা এলাকাবাসীর হাতে হাতে ৩১ দফার গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। এসময় তারা জনগণের সাথে কথা বলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক অধিকার ও পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। অনেক স্থানেই পথচারীরা থেমে দফাগুলো পড়েন ও নেতাকর্মীদের কাছে নানা প্রশ্ন করেন বলে জানা গেছে।

নেতৃবৃন্দ বলেন, দেশের মানুষের অধিকার পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি রোধ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতসহ জনগণের মৌলিক চাহিদা পূরণে ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই এই কর্মসূচিকে ঘরে ঘরে পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে মাঠে কাজ চালিয়ে যাবেন।

স্থানীয় নেতারা আরও জানান, বিএনপির এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। আগামী দিনগুলোতেও চান্দিনার বিভিন্ন এলাকায় একই ধরনের সচেতনতামূলক প্রচার চালানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork