1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনার চিলোড়া বাজার সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের দেখতে যান উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন - cumillarswadinsangbad
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:১০|
শিরোনামঃ
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার ২য় শাহাদাতবার্ষিকী পালিত আজ আলহাজ্ব নূরুল ইসলাম কন্ট্রাক্টরের সপ্তম মৃত্যুবার্ষিকী

চান্দিনার চিলোড়া বাজার সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের দেখতে যান উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১, ২০২৫,
  • 488 Time View
চান্দিনার চিলোড়া বাজার সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের দেখতে যান উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন

নিজস্ব প্রতিবেদন:

কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়ন চিলোড়া বাজারে সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনায় পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। ওই ঘটনার পরদিন সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় মানুষ ও আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং দোকান মালিকদের আর্থিক সহযোগীতার আশ্বাস দেন।

গত রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকালে এক শিশুকে নিয়ে ক্ষুদ্র ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ঘটনাটি রাজনৈতিক রূপ নিলে বিএনপি ও এলডিপি কর্মীদের সংঘর্ষে বাজারের একাধিক দোকানের কিছু অংশ ভাঙচুর হয়। ধাওয়া–পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের কর্মীই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাদিন রয়েছে । বাজারে দুইটি দোকানের আংশিক ক্ষয়ক্ষতির কারণে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরিদর্শন শেষে আতিকুল আলম শাওন বলেন, সহিংসতায় কোনো পক্ষই লাভবান হয় না। ক্ষতি হয় সাধারণ মানুষের। আমরা চাই এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক। সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে হবে।

তিনি আহতদের চিকিৎসা সহযোগিতা ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন চান্দিনা যুবদল নেতা ফরহাদ করিম, বাড়েরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নেতারা ঘটনাস্থলে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং উত্তেজনা প্রশমনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

স্থানীয়রা জানান, এ ধরনের ঘটনায় বাজারের সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হয় এবং ব্যবসা-বাণিজ্যে বড় ধরণের নেতিবাচক প্রভাব পড়ে। তারা দ্রুত এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork