1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও জুলাই রাষ্ট্রীয় শহীদ দিবস বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন - cumillarswadinsangbad
২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| রাত ৮:০৭|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

চান্দিনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও জুলাই রাষ্ট্রীয় শহীদ দিবস বাস্তবায়নের লক্ষ্যে মানববন্ধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫,
  • 785 Time View

চান্দিনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও জুলাই রাষ্ট্রীয় শহীদ দিবস

মোঃ আবুল খায়ের নিজস্ব প্রতিবেদন:

কুমিল্লা চান্দিনায় শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও জুলাই রাষ্ট্রীয় শহীদ দিবস বাস্তবায়নে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন, মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টায় চান্দিনা উপজেলার ডাকঘরের সামনে থেকে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ ও জুলাই রাষ্ট্রীয় শহীদ দিবস বাস্তবায়নসহ (৯) দফা দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

এই সময় উপস্থিত ছিলেন পৌর সমন্বয়কের আহবায়ক রাব্বি, ছাত্রদল নেতা হিমেলসহ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা কোনো সহিংসতা চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান পরিষ্কার। এত বড় দুর্ঘটনা ঘটলো—কেউ দায় নিচ্ছে না। কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এ অবিচারের বিচার চাই।

আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে রয়েছেঃ

১। সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক ব্যাক্তির সঠিক লাশ সনাক্ত ও হিসাব প্রকাশ করতে হবে।

২। দায় শিকার করে শিক্ষা উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

৩।বিমান বাহিনীকে অবিলম্বে কাঠামো গত ও কার্যকর সংস্কারের আওতায় আনতে হবে।

৪। আনফিট ( অযোগ্য /পুরাতন) এয়ারক্র্যাফ্ট দিয়ে প্রশিক্ষণ প্রদান সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করতে হবে।

৫। দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা ও পূর্নবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

৬। তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং দোষিদের শাস্তি নিশ্চিত করতে হবে।

৭। বিমান প্রশিক্ষনে আন্তর্জাতিকমান ও নিরাপত্তা প্রোটোকল বাধ্যতামূলক অনুসরণ করতে হবে।

৮। নিহতদের পরিবারকে ক্ষতি পুরন ও সরকারি সহায়তা দিতে হবে।

৯। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠান ও কাঠামোর উপর নিরপক্ষ তদারকি জারি রাখতে হবে। এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের উত্তরাসহ আশপাশের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতদের উদ্ধার করা শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নেওয়া হয়।

এ বিমান দুর্ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত (মঙ্গলবার বিকাল ৩টা) নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ জনে এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork