
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার চান্দিনা উপজেলায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫ ডিসেম্বর ২০২৫ ইং চান্দিনা মোকাম বাড়ি জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনের নির্দেশনায় এবং পৌর যুবদল নেতা গিয়াস উদ্দিনের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়। আয়োজকরা জানান, দলের নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে সারাদেশের ন্যায় চান্দিনায়ও নিয়মিত দোয়া কর্মসূচি চলছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা পৌরসভা যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হাজী নুরুল ইসলাম মুন্সী। তিনি বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি এবং আল্লাহর কাছে তার জন্য বিশেষ দোয়া প্রার্থনা করছি।”
এসময় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন ছাত্রদল নেতা আবির হোসেন শান্ত মীরসহ আরও বহু নেতাকর্মী। তারা সকলেই বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মাহফিলে দেশের শান্তি, কল্যাণ, সুস্থ রাজনৈতিক পরিবেশ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া শেষে উপস্থিত নেতাকর্মীরা জানান, সামনে আরও নানা কর্মসূচি নিয়ে তারা মাঠে থাকবেন।