
এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের ১নং, ২নং এবং লোনাকান্দা গ্রাম প্রদক্ষিণ হয়ে শেষ করেন দোবাড়িয়া গ্রামে, গ্রামজুড়ে এ কর্মসূচি পরিচালিত হয়।
এ কার্যক্রমে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তিনি গ্রামটির বিভিন্ন পাড়া-মহল্লা, দোকানপাট, পথচারীসহ ঘরোয়া পরিবেশে নারীদের হাতেও লিফলেট তুলে দেন। লিফলেট গ্রহণের সময় স্থানীয়রা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।এ সময় আতিকুল আলম শাওন বলেন, “৩১ দফা হচ্ছে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট রূপরেখা। মানুষের ন্যায়–অধিকার প্রতিষ্ঠায় এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, এবং সাবেক চেয়ারম্যান মো: মফিজুল ইসলাম ভুইয়্যা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আরশাদ, এবং সাবেক উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা আবুল খায়ের,চান্দিনা যুবদল নেতা ফরহাদ করিম, উপজেলা ও পৌরসভার স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও বাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মতিন মেম্বার সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন মেম্বারসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।কর্মসূচি চলাকালে এলাকায় উল্লেখযোগ্য জনসমাগম দেখা যায় সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে লিফলেট গ্রহণ করেন এবং অনেকেই ৩১ দফার মূল বিষয়বস্তু সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে পুরো লিফলেট বিতরণ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।