1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:৩১|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫,
  • 480 Time View
চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

এম এ খায়ের ইমন, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের মাইজখার গ্রামজুড়ে এ কর্মসূচি পরিচালিত হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। তিনি গ্রামটির বিভিন্ন পাড়া-মহল্লা, দোকানপাট, পথচারীসহ ঘরোয়া পরিবেশে নারীদের হাতেও লিফলেট তুলে দেন। লিফলেট গ্রহণের সময় স্থানীয়রা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।

এ সময় আতিকুল আলম শাওন বলেন, “৩১ দফা হচ্ছে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের একটি সুস্পষ্ট রূপরেখা। মানুষের ন্যায়–অধিকার প্রতিষ্ঠায় এই দফাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল ও ইউনিয়ন বিএনপির শীর্ষস্থানীয় মাইজখার ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ হারুন মজুমদার, সাধারণ সম্পাদক মো: সালাহ উদ্দিন সেলিমসহ উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

কর্মসূচি চলাকালে এলাকায় উল্লেখযোগ্য জনসমাগম দেখা যায়। সাধারণ মানুষ উৎসাহের সঙ্গে লিফলেট গ্রহণ করেন এবং অনেকেই ৩১ দফার মূল বিষয়বস্তু সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে পুরো লিফলেট বিতরণ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork