1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় বিএনপির উদ্যোগে- মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয় - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| সকাল ১১:১৩|
শিরোনামঃ
ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চান্দিনায় বিএনপির উদ্যোগে- মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও নিহতদের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয়

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২৩, ২০২৫,
  • 787 Time View

নুর মোহাম্মদ, চান্দিনা প্রতিনিধি:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় আহতদের সুস্থতা ও নিহতদের রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চান্দিনা উপজেলা, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চান্দিনা উপজেলা জাতীয়তাবাদী দলের সংগ্রামী সভাপতি আতিকুল আলম শাওন সাহেব। দোয়া ও মাহফিলে আতিকুল আলম শাওন বলেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। এ দুর্ঘটনা আমাদের সতর্ক করে দিয়েছে। আমরা আশা করি, গঠিত তদন্ত কমিটি প্রকৃত কারণ উদঘাটন করবে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

উপস্থিতি অন্যান্য নেতাদের মধ্যে, চান্দিনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব শাহ আলমগীর খাঁন বলেন ৮০ দশকে ফাইটার বিমান গুলা ক্রয় করা হয়েছে যেগুলা বর্তমানে ফিটনেস বিহীন এই বিমান গুলো দিয়ে কিভাবে রাজধানীর জনবহুল ব্যস্ততম শহরে মত জায়গায় বিমানবাহিনী কর্তৃপক্ষ প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছে। আজ এতোগুলো তাজা প্রান ঝরেছে এর দায় কে নিবে?

আমাদের বিমান কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে তারা যেন নিরাপদ স্থানে বিমানের প্রশিক্ষণ এর ব্যবস্থা করে এবং নতুন প্রজন্মের বিমান দিয়ে যেন প্রশিক্ষণ দেওয়া হয়। এই দূর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের, আত্মার মাগফেরাত কামনা করি এবং যারা আহত হয়েছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন।

এই দোয়া ও মাহফিলের আরো অনেক নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। উপস্থিতিদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কাজী এরশাদ, উপজেলা যুবদল আহ্বায়ক (মাওলানা) মো: আবুল খায়ের সহ আরো অন্যান্য উপজেলা ও পৌর বিএনপির  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সবাই নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন, আহতদের জন্য ও দ্রুত সুস্থতার কামনা করে, দোয়া ও মোনাজাত করেন।

সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।। হতাহতদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী। এ ঘটনায় আজ দেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork