1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় জুলাই শহীদ তায়িম ভূইয়া’র কবরে পুষ্পার্ঘ অর্পণ - cumillarswadinsangbad
১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ২:৪৫|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

চান্দিনায় জুলাই শহীদ তায়িম ভূইয়া’র কবরে পুষ্পার্ঘ অর্পণ

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 240 Time View
কুমিল্লা চান্দিনায় জুলাই শহীদ তায়িম ভূইয়া’র কবরে পুষ্পার্ঘ অর্পণ

মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ৫ই আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ’২৪ এর গণঅভ্যুত্থানে নিহত চান্দিনা এতবারপুরের সন্তান ইমাম হাসান তায়িম ভূইয়া’র কবরে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে।

৫ই আগষ্ট মঙ্গলবার সকালে উপজেলার এতবারপুর ইউনিয়নের এতবাপুুর ভূইয়া বাড়িতে শহীদ তায়িম এর কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পার্ঘ অর্পণ শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, থানা অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু জাফর, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী আব্দুল আহাদ, শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান সরকার, পৌর জামায়াতের যুব বিভাগের সদস্য আবু হানিফ, এতবারপুর ইউনিয়ন জামায়াত সভাপতি আব্দুল কাদের, এতবারপুর ইউনিয়ন বিএনপি নেতা জামাল ভূইয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চান্দিনা উপজেলার সাবেক মূখ্য সংগঠক মেহেদী হাসান সিয়াম, এতবারপুর ইউনিয়ন সাবেক আহবায়ক জাহিদ হাসান, যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা সিনিয়র সহ-সভাপতি এম.এ জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork