1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:২২|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

চান্দিনায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 224 Time View
চান্দিনায় জামায়াতে ইসলামী জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল

মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চান্দিনা উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে চান্দিনা মোকামবাড়ী থেকে মিছিলটি শুরু হয়ে চান্দিনা বাজার হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম, উপজেলা সেক্রেটারী আব্দুল আহাদ, পৌর জামায়াতের সেক্রেটারী ইয়াহিয়া রায়হান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ইলিয়াস সরকার, শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুর রহমান সরকার, পৌর জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য হাবিবুল্লাহ বাহার, বাতাঘাসি ইউনিয়ন আমীর নুরুল ইসলাম পারভেজ, সুহিলপুর ইউনিয়ন আমীর মাওলানা সালেহ গাজী, বাড়েরা ইউনিয়ন আমীর মিজানুর রহমান, মাধাইয়া ইউনিয়ন সভাপতি আব্দুল বাতেন, পৌরসভার ৩নং ওয়ার্ড সভাপতি আবু হানিফ সহ জামায়েত ইসলামী অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork