1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় জাল টাকা কারবারি গ্রেফতারে পুরস্কৃত এসআই শিশির ঘোষ - cumillarswadinsangbad
৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১:২৫|
শিরোনামঃ
চান্দিনায় নকল মোড়কে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্যও বাজারে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন

চান্দিনায় জাল টাকা কারবারি গ্রেফতারে পুরস্কৃত এসআই শিশির ঘোষ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, মে ১৯, ২০২৬,
  • 181 Time View
চান্দিনায় জাল টাকা কারবারি গ্রেফতার, মহাসড়কে অভিযানে উদ্ধার ১৩,৬০০ টাকা জাল নোট ও তৈরির সরঞ্জাম উদ্ধারে পুরুস্কৃত এসআই শিশির ঘোষ

এম এ খায়ের ইমন চান্দিনা, কুমিল্লা:

চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে জাল টাকা তৈরির সঙ্গে জড়িত এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ১৩ হাজার ৬০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে ল্যাপটপ ও প্রিন্টারসহ জাল টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বেলাশ্বর এলাকায় পালকী সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মো. আরিফুল ইসলাম (২৫), মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া এলাকার বাসিন্দা।

পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ ও প্রিন্টার উদ্ধার করা হয়।

অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় চান্দিনা থানার এসআই শিশির ঘোষকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান (পিপিএম) পুরস্কৃত করেন।

জাল টাকা উদ্ধার ও আসামি গ্রেফতারের সফল অভিযানে অবদান রাখায় চান্দিনা থানার এসআই শিশিরকে পুরস্কার প্রদান করছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork