1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
চান্দিনায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| ভোর ৫:১৫|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

চান্দিনায় ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১৬, ২০২৫,
  • 555 Time View

মোঃ আবুল খায়ের নিজস্ব প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও পরিবেশ রক্ষায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এর তত্ত্বাবধানে চান্দিনা উপজেলা ব্যাপি বৃক্ষরোপন কর্মসূচী- ২০২৫ হাতে নেয় দলটি।

শনিবার (১২জুলাই) সকালে চান্দিনা পৌরসভার ৪নং ওয়ার্ড বেলাশ্বর ছাত্রদলের উদ্যোগে মোকামবাড়ী-পল্লী বিদ্যুৎ সড়কের বিভাজনে ৫০টি বনজ ও ফলজ গাছ রোপনের মধ্যদিয়ে ওই কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন- পৌর ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম দোলন, যুগ্ম-আহবায়ক জাকারিয়া, কবির, শাহপরান, মহিবুল মানিক, আকিব, রিমন, পারভেজ ও আর এ কলেজ শাখা ছাত্রদল সাধারণ সম্পাদক অন্তর হোসেন, সাংগঠনিক সম্পাদক রিফাত সহ বেলাশ্বর ছাত্রদল নেতা জাকারিয়া, সিজান, সোলায়মান, শান্ত, তানভীর, রাকিব প্রমুখ।

এব্যাপারে চান্দিনা পৌর ছাত্রদলের আহবায়ক মাহাবুবুল আলম দোলন জানান, উপজেলা ও পৌরসভায় পাঁচ শতাধিক বৃক্ষ রোপনের পরিকল্পনা হাতে নিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork