1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
ঘুষের টাকা চুরির’ অভিযোগে দলবল দিয়ে জা-কে ‘পেটালেন’ পরিবেশের ডিডি - cumillarswadinsangbad
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ১০:১৫|
শিরোনামঃ
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মারুতি গাড়ির ধাক্কায় অজ্ঞাত নারী নিহত কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ: হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ লাখ ২৮ হাজার টাকার অনিয়মের অভিযোগ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নতুন ওসি রকিবুল ইসলাম হোমনায় পুলিশের অভিযানে প্রাইভেটকারে মিলল ২০ কেজি গাঁজা, আটক মাদক কারবারি চান্দিনায় স্বাস্থ্যখাতে বড় সুখবর ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ ঈদুল আজহা উপলক্ষে হোমনায় অসহায় মানুষের পাশে এমপি সেলিম ভূঁইয়া চান্দিনায় ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা বিতরণ- প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অনুদানে উপকৃত নিম্ন আয়ের পরিবার চান্দিনায় পুলিশের বিশেষ অভিযান 🚨 মাদকসেবী ও পেশাদার চোরসহ গ্রেফতার ৩ জন

ঘুষের টাকা চুরির’ অভিযোগে দলবল দিয়ে জা-কে ‘পেটালেন’ পরিবেশের ডিডি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 183 Time View
ঘুষের টাকা চুরির’ অভিযোগে দলবল দিয়ে জা-কে ‘পেটালেন’ পরিবেশের ডিডি

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি:

ঘুষের টাকা চুরির অভিযোগে জা-কে (স্বামীর ভাবি) পেটানোর অভিযোগ উঠেছে পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মোছা. তাছমিনা খাতুনের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলে ওই নারীকে ভাসুরের দুই ছেলে, ডিডি তাছনিমা ও তার স্বামী আব্দুল আলীম প্রচণ্ড মারধরও করেছেন বলে দাবি ভুক্তভোগীর।

ভুক্তভোগী শাহানাজ খাতুন অভিযোগ করে গণমাধ্যমকে বলেন, রাজশাহী পরিবেশ অধিদপ্তরের ডিডি তাছমিনা খাতুন শিমুর স্বামীর বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বেলতা বানদিঘী (মাটিহাস) গ্রামে। জুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৭ আগস্ট ডিডি তাছমিনা তার আরেক ভাসুর মো. দেলোয়ার খাঁর ছেলে মো. মাসুদ রানার মাধ্যমে ঘুষের ১ কোটি ৩০ লাখ টাকা আমার বাড়ির একটি ঘরের বাক্সে জোরপূর্বক লুকিয়ে রেখে চাবি নিয়ে চলে যায়। প্রায় তিন মাস আগে আমার ঘরের মধ্যে রাখা ঘুষের ১ কোটি ৩০ লাখ টাকা তারা বের করে নিয়ে যায়। তখন আমার বিরুদ্ধে ঘুষের সেই টাকা থেকে ২৫ লাখ টাকা চুরির অভিযোগ তুলে অকথ্য ভাষা গালাগালসহ নানাভাবে হুমকি দিতে থাকে।

এই ঘটনার জেরে গত শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে দেবর আব্দুল আলীম (ডিডি তাছমিনার স্বামী), তাছনিমা, ভাসুরের ছেলে মাসুদ রানা ও মারুফ খাঁ লাঠিসোঁটা নিয়ে আমার বাড়িতে অবস্থান নেন। এক পর্যায়ে দেবর আব্দুল আলীম আমার বিবাহিত মেয়েকে ভাসুরের ছেলে মাসুদ রানার সঙ্গে বিয়ে দিতে বলেন। বিয়ে দিলেই কেবল চুরি করা ২৫ লাখ টাকা দিতে হবে না বলে জানান। আমি দেবরের কথায় রাজি না হওয়ায় তারা সবাই মিলে আমাকে এলোপাথাড়ি মারধর করতে থাকেন।

এসময় আমার ভাসুর দেলোয়ারের নির্দেশে দেবর আব্দুল আলীম, দেলোয়ারের ছেলে মাসুদ রানা ও মারুফ লাঠি দিয়ে আমাকে এলোপাথাড়ি মারধর করে মারাত্মক জখম করে। তখন মাসুদ তার হাতের লাঠি দিয়ে আমার বাম পায়ে আঘাত করলে হাড় ভেঙে যায়। এক পর্যায়ে দেবর আব্দুল আলীম আমার চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে আমার শ্লীলতাহানি ঘটান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork