1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
গোমস্তাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ১০:১৪|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

গোমস্তাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৬, ২০২৫,
  • 216 Time View
গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার(০৫ আগষ্ট) বিকেলে রহনপুর পৌর এলাকার উপজেলা চত্বর মরহুম বাইরুল চেয়ারম্যানের চাটাল হতে আনন্দ র‍্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির( ভারপ্রাপ্ত) সভাপতি মোয়াজ্জেম হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ও রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রাজ,গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল রাইহান,সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ, রাধানগর ইউনিয়ন, সাধারণ সম্পাদক, শামিউল ইসলাম বাবুল, চৌডালা ইউনিয়ন, বিএনপির সভাপতি মুন্তাজ আলী, ইঞ্জিনিয়ার এম ফেরদৌস ইসলাম খোকন,রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব, ইসমাইল হোসেন, বিএনপি নেতা সাজ্জাদ, বিপ্লব,যুবনেতা, রবিউল ইসলাম, ছাত্রনেতা, মুরসালিন, নাফিস প্রমূখসহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌরসভা শাখা বিএনপি, যুবদল, ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, “জুলাই-আগস্টের চেতনার বাস্তবায়ন না হলে শহীদ ও আহতদের রক্তের সঙ্গে প্রতারণা করা হবে। বিএনপি নেতাকর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সেই চেতনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।”

তারা আরও বলেন, “জুলাই আমাদের জাতীয় চেতনার জাগ্রত অংশ। এই চেতনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার দেশে ক্ষমতায় আসতে না পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork