1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভে উত্তাল গাইবান্ধা - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:১৭|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভে উত্তাল গাইবান্ধা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 204 Time View

ফ্যাসিবাদ-সন্ত্রাস বিরোধী ঐক্যের ডাক নেতাদের

‎গাইবান্ধা প্রতিনিধি

‎গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা শহর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎বিক্ষোভ মিছিলটি শহরের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল করিম সরকার, জেলা সেক্রেটারি মাওলানা মো. জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও ফয়সাল কবির রানা, শহর আমীর অধ্যাপক ফেরদৌস আলম, সূরা সদস্য সাইফুল ইসলাম মণ্ডল, শহর সেক্রেটারি আবু হাসান নয়া মিয়া, উপজেলা সেক্রেটারি প্রভাষক মো. ওবায়দুল ইসলাম এবং শিবিরের জেলা সভাপতি রুম্মান ফেরদৌস।

‎বক্তারা বলেন, যারা বিগত ১৭ বছর ধরে দেশে ফ্যাসিস্ট শাসন চালিয়ে গেছে, তাদের পুনরুত্থানের জন্যই গোপালগঞ্জে এমন ন্যক্কারজনক হামলা চালানো হয়েছে। একটি গণতান্ত্রিক দেশের ভেতরে রাজনৈতিক কর্মসূচির ওপর হামলা চালিয়ে আওয়ামী ছাত্র সংগঠন প্রমাণ করেছে, তারা এখনো আগ্রাসী ও সহিংস রাজনীতিতে বিশ্বাসী।

‎তারা বলেন, গোপালগঞ্জের ঘটনায় দায়ীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে দেশে গণতন্ত্র রক্ষায় সকল বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork