1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাট চাষে কৃষকদের আগ্রহ ও লাভ বেড়েছে - cumillarswadinsangbad
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৭:১২|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাট চাষে কৃষকদের আগ্রহ ও লাভ বেড়েছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 691 Time View

গোবিন্দগঞ্জ পাট চাষে কৃষকদের আগ্রহ ও লাভ বেড়েছে

‎মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:

‎গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৬৫৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। কৃষকদের মধ্যে পাট চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে এবং এর পেছনে সময়োপযোগী আবহাওয়া, কম খরচে উৎপাদন, আধুনিক প্রযুক্তি এবং সরকারি-বেসরকারি সহায়তা বড় ভূমিকা রাখছে।এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, এ বছর গোবিন্দগঞ্জে ৬৫৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। কৃষকদের মধ্যে আগ্রহ অনেক বেড়েছে। আমরা মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত টেকনিক্যাল সাপোর্ট, আধুনিক চাষ পদ্ধতি ও রোগবালাই ব্যবস্থাপনার পরামর্শ দিয়ে যাচ্ছি। ফলে কৃষকরা কম খরচে বেশি উৎপাদন করতে পারছেন।

‎তিনি আরও বলেন, চলতি মৌসুমে আবহাওয়া পাট চাষের জন্য অত্যন্ত অনুকূল ছিল। গরম বেশি থাকলে সাধারণত ক্যাটারপিলার বা বিছাবোকার আক্রমণ বাড়ে, কিন্তু এবার অতিরিক্ত বৃষ্টির কারণে এ ধরনের কীটের আক্রমণ অনেকটাই কমেছে। এতে করে কীটনাশকের ব্যবহার কমেছে এবং খরচও কম পড়েছে। অন্যদিকে, বাজারে আঁশের ভালো দাম থাকায় কৃষকরা লাভবান হচ্ছেন।

‎পাট পচানোর প্রসঙ্গে কৃষি কর্মকর্তা জানান, পাট চাষের একটি বড় চ্যালেঞ্জ হলো পানির সংকট। তবে এ বছর নদী-খালবিলগুলোতে পর্যাপ্ত পানি থাকায় কৃষকরা সহজেই পাট পচাতে পারছেন। পাশাপাশি আমরা আধুনিক ‘জীবন রেটিং’ পদ্ধতিতে কাঁচা পাট থেকে আঁশ তুলে কম জায়গায় ও কম সময়ে পচানোর পরামর্শ দিচ্ছি। এটি পরিবেশবান্ধব ও কার্যকর একটি প্রযুক্তি। এই পদ্ধতিতে আঁশের গুণমান ভালো থাকে এবং কোম্পানিগুলো সরাসরি তা সংগ্রহ করছে।

‎স্থানীয় কৃষি বিভাগ মনে করছে, এ বছর পাট চাষে কৃষকদের লাভজনক ফলন হবে এবং সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের সহায়তা অব্যাহত থাকলে গোবিন্দগঞ্জে পাট চাষ আরও সম্প্রসারিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork