সারাদেশে আইনশৃঙ্খলার চরম অবনতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও শীর্ষ নেতাদের সম্পর্কে অশালীন বক্তব্যের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। বুধবার দুপুরে প্রবল বৃষ্টির মধ্যেই সদর থানা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, সহ-সভাপতি মো. শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু এবং শহর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ।
বক্তারা অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। একটি মহল পরিকল্পিতভাবে দেশজুড়ে চাঁদাবাজি, মসজিদে ও রাস্তায় মানুষ হত্যা করে সন্ত্রাসের পরিবেশ তৈরি করছে। তবে বিএনপি এসব ষড়যন্ত্র রাজনৈতিকভাবেই মোকাবিলা করবে বলে নেতারা হুঁশিয়ারি দেন।
বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভে অংশ নেন।