1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক জনসভা অনুষ্ঠিত - cumillarswadinsangbad
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| বিকাল ৪:১৬|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক জনসভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 519 Time View
গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক জনসভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জামাতে ইসলামী গফরগাঁও উপজেলার পাইথন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়।

আজ ২৫ আগস্ট সোমবার সময় বাদ আসর জয়গরখালীতে অনুষ্ঠিত হয়। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গফরগাঁও উপজেলা শাখার আমীর ও ময়মনসিংহ জেলা মজলিসে শূরার অন্যতম সদস্য এবং ময়মনসিংহ-১০ আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি ইনসাফভিত্তিক ও আদর্শনিষ্ঠ দল, যেখানে সকল ধর্ম-বর্ণের মানুষই নিরাপদ। আগামী দিনে জামায়াত সরকার গঠন করলে দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে, সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার সুরক্ষিত থাকবে।

ইনসাফ কায়েম করতে হলে এবং ইসলামের বিজয় প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে দাঁড়িপাল্লার সমর্থক হিসেবে নিরলসভাবে কাজ করতে হবে। শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে আবু সাঈদ মুগ্ধের মতো ত্যাগ ও উৎসর্গের মানসিকতা নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, তবেই বিজয়ের সোপান রচিত হবে।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড সভাপতি আকরাম হোসেন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি শামসুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জামায়াতের মজলিসে শূরার অন্যতম সদস্য ও পাগলা থানা আমীর মাওলানা এমদাদুল হক,পাগলা থানা কর্মপরিষদ সদস্য ও ওলামা বিভাগের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু তালেব, থানা শুরা ও কর্মপরিষদ সদস্য যথাক্রমে মাওলানা সাইদুল ইসলাম ও এডভোকেট আতিকুর রহমান হীরা।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাইথল ইউনিয়ন সভাপতি ডা. রোকন উদ্দিন,মশাখালী ইউনিয়ন সভাপতি মাওলানা কামরুল হাসান, লংগাইর ইউনিয়ন সভাপতি মোঃ সোহেল রানা, ছাত্রশিবির গফরগাঁও উপজেলা সভাপতি মনিরুজ্জামান মনির,পাগলা থানা সভাপতি শরিফুল ইসলাম।

এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অসংখ্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

One thought on "গফরগাঁওয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক জনসভা অনুষ্ঠিত"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork