
১৫ আগষ্ট বিকাল ৪ টা থেকে চান্দিনা উপজেলায় গল্লাই ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ইশতেহার বিতরণ ও গণসংযোগ করেন।
জাতীয় নাগরিক পার্টি চান্দিনা উপজেলার পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে জাতীয় নাগরিক পার্টির ইশতেহার বিতরণ করেন, গল্লাই ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডে। ইশতেহার বিতরণের সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সাবেক কেন্দ্রীয় সদস্য, জুলা গণ-অভ্যুত্থান বিশেষ সেল এবং উপজেলা নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আবুল কাশেম অভি সহ উপজেলার অন্যান্য সকল নেতৃবৃন্দ।।
এই সময় জাতীয় নাগরিক পার্টির চান্দিনা উপজেলা প্রধান সমন্বয়ককারী আবুল কাশেম অভি বলেন, আমরা প্রতিটি ইউনিয়নের, প্রতিটি ওয়ার্ডে আমাদের এনসিপির বার্তা পৌঁছে দিব ইনশাআল্লাহ।
মানুষ পূর্বের রাজনীতি থেকে ফিরে আসুক এটাই চাওয়া।
চান্দিনার স্বার্থে আমাদের কর্মসূচি গুলো চলমান থাকবে।
যেখানে অন্যায় সেখানেই অন্যায়ের বিরুদ্ধে আমাদের দূর্গ তৈরি থাকবে।