1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লা চান্দিনা উপজেলার বিএনপি’র কর্মী সমাবেশ - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৫০|
শিরোনামঃ
প্রবাসীর বাড়িতে হামলা, মৃত্যুশয্যায় বৃদ্ধ বাবা-মা কুমিল্লা প্রেসক্লাবে আজ নেতৃত্বের লড়াই, ভোটের অপেক্ষায় সাংবাদিক সমাজ ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে

কুমিল্লা চান্দিনা উপজেলার বিএনপি’র কর্মী সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 222 Time View
চান্দিনা উপজেলার ১০নং গল্লাই ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ

মোঃ আবুল খায়ের কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনা উপজেলার ১০নং গল্লাই ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকেলে ওই ইউনিয়নের কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন।

তিনি বলেন- চান্দিনায় বিএনপি করা একটি দূরহ বিষয় ছিল। আমার পিতা মরহুম খোরশেদ আলম চান্দিনা উপজেলা বিএনপি’র হাল ধরায় অনেক মামলার শিকার হন। ৫ আগস্টে পরও বিএনপি’র উপর নির্যাতন থেমে নেই। ৬টি মামলায় ১৮জনকে আসামী করা হয়েছে। সমমনা দল বলেন আর জোট বলেন, এখন আর জোট বলতে কিছু নেই। এসব বলে ধুম্রজাল সৃষ্টি করবেন না। আমি ধানের শীষ নিয়ে আমি নির্বাচনের মাঠে আছি এবং থাকবো।

ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যাপক মো. আব্দুর রব এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র শাহ্ মো. আলমগীর খাঁন, উপজেলা যুবদল আহবায়ক মাও. আবুল খায়ের।

গল্লাই ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মুন্সি’র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মৎস্যজীবীদল আহবায়ক ফজলুল সাত্তার, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মাও. সিদ্দিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি সহ-সভাপতি মো. সহিদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক ইসমাইল হোসেন, উপজেলা মহিলাদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদিকা শাহিদা হক শিল্লী, উপজেলা ছাত্রদল সদস্য সচিব কাইয়ুম খাঁন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সফিউল্লাহ, ইউনিয়ন যুবদল সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক জাবের হোসেন সুমন, সাবেক সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, দপ্তর সম্পাদক আবু মুছা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোতালেব হোসেন, ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক সজিব হোসেন, মহিচাইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ডাক্তার আবু ইউছুফ, বাতাঘাসী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম মেম্বার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork