1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লা চান্দিনায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠন - cumillarswadinsangbad
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:০৪|
শিরোনামঃ
বরুড়ায় ছাত্র যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক: রণক্ষেত্র এলাকা, পুলিশসহ আহত কয়েকজন ইডিসিএল ঘিরে অস্থিতিশীলতার অভিযোগ উৎপাদন ব্যাহত ও কর্মপরিবেশ নষ্টের মাধাইয়ায় ‘মাদককে না বলুন’ কর্মসূচি, শিক্ষার্থী-ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারের বিলম্ব উচিত নয়: আহমেদ আবু জাফর হোমনায় এক সপ্তাহে কয়েক স্থানে চুরি; রেহাই পেল না প্রতিবন্ধীর টং দোকানও তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অবহিতকরণ সভা মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশের অভিযোগে চাঞ্চল্য, তদন্তের দাবি ছত্রখিল পুলিশ ফাঁড়িকে ঘিরে চিরবিদায় কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক কুমিল্লার দাউদকান্দিতে বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১ হোমনা থানার হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা মাদক মামলার আসামির পালানোর চেষ্টা, তিতাস নদীতে ঝাঁপ; স্থানীয়দের সহায়তায় পুনরায় আটক

কুমিল্লা চান্দিনায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫,
  • 238 Time View

কুমিল্লা চান্দিনা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি

মোঃ আবুল খায়ের, কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লার চান্দিনা উপজেলা কমান্ড কাউন্সিল এর আহবায়ক কমিটি গঠিত হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন ভূইয়া’কে আহবায়ক, বীরমুক্তিযোদ্ধা মো. মাজহারুল হক’কে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে ওই কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি জেলা কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নূরে আলম ভূইয়া।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সদস্য আ: রাজ্জাক, মো: আ:কাদের, মো: মফিজ উদ্দিন, মিঞা আ. হক।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কমান্ড কাউন্সিলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম খান, যুদ্ধকালীন কুমিল্লা মুক্তা সংসদের আঞ্চলিক কমান্ডার আব্দুল মতিন, চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল আলম শাওন, চান্দিনা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আব্দুল মালেক প্রমুখ।

সম্মেলন শেষে চান্দিনা মুক্তিযোদ্ধাদের সন্তানরা আহবায়ক সহ নব নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

৬ thoughts on "কুমিল্লা চান্দিনায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গঠন"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork