
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য, গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করা ও সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি আখতারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব তারেক মুন্সি, কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আতিকুল আলম শাওন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের মাহমুদুল হাসান তামিম সহ বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।