
এম এ খায়ের ইমন, (কুমিল্লা প্রতিনিধি)
কুমিল্লা জেলা চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নে অদ্য ২২শে সেপ্টেম্বর রোজ সোমবার বেলা ৩ ঘটিকার সময় হইতে, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চান্দিনা উপজেলা বাড়েরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়, বাড়েরা ইউনিয়ন ফরিদপুর থেকে শুরু করে, গনিপুর গ্রাম জয়দেবপুর গ্রাম এবং গড়ামারা গ্রামে গিয়ে গণ সংযোগটি শেষ করেন।
এই সময় প্রায় পঞ্চাশের অধিক মোটর সাইকেল ও প্রায় এক হাজার নেতাকর্মী গণসংযোগ লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন।
রাষ্ট্রনায়েক তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়ন লক্ষ্যে দোকান পাটে সাধারণ জনগণ কাছে লিফলেট পৌঁছে দেওয়া হয় এবং তৃণমূলের প্রতিটি বাড়ি গিয়ে মা বোনদের মাঝে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আতিকুল আলম শাওন, চান্দিনা উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক কাজী আরশাদ।
বাড়েরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুল মতিন মেম্বার এর আহবায়নে , গণসংযোগ ও লিফলেট বিতরণ উপস্থিত ছিলেন, বাড়েরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মেম্বার।
চান্দিনা পৌর যুবদল আহবায়ক হাজী নুরুল ইসলাম মুন্সী, চান্দিনা পৌর যুবদল যুগ্ম আহবায়ক মো: বজলুর রহমান চান্দিনা পৌর যুবদল যুগ্ন আহবায়ক মনির খান।
আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক সাইফুউল্লাহ বাপ্পি, , পৌর স্বেচ্ছাসেবক দল আহবায়ক ফারুক খান, পৌর কৃষক দল সদস্য সচিব জাহাঙ্গীর আলম চান্দিনা উপজেলা কৃষকদল আহবায়ক মফিজুল ইসলাম সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।