1. dailyainerkantho@gmail.com : admin :
  2. cumillarswadinsangbad@gmail.com : cumillar swadin sangbad : Md Abul Khayer
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার ২০ - cumillarswadinsangbad
২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| বিকাল ৫:৩২|
শিরোনামঃ
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন সুযোগ পেলে ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নকে উন্নয়নের রোল মডেল করতে চান সাংবাদিক মাহবুবুর রহমান ভূঁইয়া মুরাদনগরের প্রবীণ পত্রিকা হকার নিতাই চন্দ্র সাহার মৃত্যু ব্রাহ্মণপাড়ার মাধবপুর বাসস্ট্যান্ডে সমিতির নামে চাঁদা আদায়ের অভিযোগ চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী চিওড়া আছগরিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার ৭০ বছর পূর্তি উৎসব পালিত দেবীদ্বারে ২দিন ব‍্যাপী জাগুয়ার ডে- ক‍্যাম্প অনুষ্ঠিত *গুণবতীতে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল: ট্রাইবেকারে কুমিল্লার কাছে হারলো নোয়াখালী  বরুড়ায় বৃদ্ধ দর্জির গলাকাটা মরদেহ উদ্ধার আকস্মিক স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সরেজমিনে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন “চান্দিনায় গভীর রাতে প্রবাসীর বসতঘর পুড়ে ছাই, অগ্নিসংযোগের অভিযোগে রহস্য ঘনীভূত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার ২০

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 253 Time View
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার ২০।              ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০/৫০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদন:

কুমিল্লায় ঝটিকা মিছিলের পর গ্রেপ্তার ২০। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় ঝটিকা মিছিল করায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহায়তাকারী আওয়ামীলীগের অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জননিরাপত্তা বিঘ্নিত করে দেশে আইন-শৃঙ্খলা বিনষ্ট করার নিমিত্তে জনসাধারণের মধ্যে আতংক সৃষ্টির জন্য সন্ত্রাসী কার্যক্রমের অংশ হিসেবে ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সহায়তাকারী আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় শনিবার রাতে পুলিশ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এজাহারনামীয় ৩০জনসহ অজ্ঞাতনামা ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা এলাকাসহ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২০জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, দেশ বিরোধী কার্যক্রমের মাধ্যমে জনমনে আতংক সৃষ্টি করতে ওই মিছিলে অংশ নেয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে এর আগে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় আইরিশ হোটেলের সামনে একটি মিছিল বের করা হয়। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025                  Themes Created By BDITWork